DR. NABIUL ALAM Dr. Nabiul Alam, গরীবের রবিনহুড | SAMAY SATHI AASHAR AALO ROBIN HOOD

04-December,2022 - Sunday

Upcoming Project 4

এই সময়ের কবিতা
শুভাশিস দাশ
==============

নিকানো উঠোন আর নতুন চালের ভাত ফুরিয়ে এলে 
পৃথিবী বিবস্ত্র হয়
আলপথে পড়ে থাকে সরল যাপনের ছেঁড়া তমসুক
এভাবেই চলে আসে অস্থির সময়, পোড়া প্রেম।
ভালবাসা এখন ফুটপাতে বাসী ভাতের উপর মরা মাছি
সময়ের দগদগে ঘায়ে আমাদের আস্ফালন
বলছি তো কথা দিও না
কথাগুলো এখন মিথ্যের রঙিন কাগজে মোড়া
বিশুদ্ধ হবে ? নদী হও, 
পাহাড়ের সবুজ বুকে দুদন্ড দাঁড়াও, 
দেখবে আকাশের স্নিগ্ধতা কেমন লেপ্টে আছে পাখিদের নির্ভরতার ডানায় ।

  • Time:

    0:00:00

  • Date:

    Dec 04, 2022

  • Category:

    Banarhat

  • Location:

    Dinhata

Copyright © .All rights reserved
DR. NABIUL ALAM.
software development company in siliguri,best software development company in siliguri,no 1 software development company in siliguri,website designing company in Siliguri, website designing in Siliguri, website design in Siliguri website design company in Siliguri, web development company in Siliguri
Donate Now